সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৪২ বার পড়া হয়েছে

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ফিনল্যান্ডের পার্লামেন্ট বুধবার পশ্চিমা সামরিক প্রতিরক্ষা জোটে (ন্যাটো) যোগদানের বিলকে সমর্থন করেছে। এর ফলে দেশটির ন্যাটোতে যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এ মুহূর্তে ন্যাটোতে যোগ দিতে পারছে না সুইডেন।

ফিনল্যান্ড পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, ২০০ আসনের পার্লামেন্টের ১৮৪ সদস্যই ন্যাটোতে যোগ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া বিপক্ষে ভোট পড়েছে সাতটি এবং একজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, এক বছর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের প্রতিক্রিয়ায় ফিনল্যান্ড গত মে মাসে ন্যাটোতে যোগদানের জন্য আবেদন করেছিল। এখন পর্যন্ত রাশিয়ার সঙ্গে ভাগ করা এক হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত রক্ষার জন্য দেশটি নিজস্ব সশস্ত্র বাহিনীর ওপর নির্ভর করে।

ন্যাটোতে নতুন প্রবেশকারীদের জোটের সব সদস্যের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হয়। এদিকে সুইডেন এখনো হাঙ্গেরির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। দেশটির সংসদ অনুসমর্থন নিয়ে বিতর্ক শুরু করেছে এবং এই মাসে ভোট অনুষ্ঠিত হতে পারে।

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ গত সপ্তাহে বলেছিলেন, তিনি জুলাইয়ে নির্ধারিত শীর্ষ সম্মেলনের জন্য সময়মতো নর্ডিক দেশ দুটিকে সদস্য হিসেবে রাখতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগ দিচ্ছে ফিনল্যান্ড

আপডেট সময় : ০৮:৪৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩