সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত নিরাপদ আবাসন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে- সিলেটে গৃহায়ণ মন্ত্রী সিলেটে পরকীয়া’ নিয়ে কথার জেরে ব্যবসায়ী খুন সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ আলোর দিশারী হয়ে এসেছিলেনহযরত মুহাম্মদ (সা.) আলোচনা সভায় সিসিক প্রশাসক সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৭৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ হবিগঞ্জ সাইবার ক্রাইম মনিটরিং সেল (ডিবি) কর্তৃক টাকা ও মোবাইল উদ্ধার সিলেট মঙ্গলবার আসছেন বাণিজ্যমন্ত্রী– সিলেট ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ৬৯ মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর উদ্যোগ

বিচ্ছেদ নিয়ে ফের মুখ খুললেন নুসরাত ফারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

দীর্ঘ দিনের প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে ফের মুখ খুললেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। 

২০২০ সালের ডিসেম্বরে ভালোবাসার মানুষকে বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু বিয়ের পিঁড়িতে বসা হয়নি নায়িকার। 

গেল ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি গণমাধ্যমকে সাক্ষাতকারে বিচ্ছেদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন নায়িকা। এবার ফেসবুকে বিচ্ছেদের ঘোষণা দিলেন নিজেই। 

অভিনেত্রী ফারিয়া লেখেন, আমরা গত তিন বছর আগে বাগদানের ঘোষণা দিয়েছিলাম। অনেক ভেবে আমি ও রনি আমাদের ৯ বছরের সম্পর্কের ইতি টানছি। আমাদের মধ্যে যে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

ভক্তদের উদ্দেশে নায়িকা বলেন আমি আমার ভক্তদের ও আমার শুভাকাঙ্ক্ষীদের এই কঠিন সময়ে আমার জন্য দোয়া ও আমাকে আশীর্বাদ করার জন্য অনুরোধ করছি। 

উল্লেখ্য, দীর্ঘ সাত বছর গোপনে প্রেম করেন রনি-নুসরাত। ২০২০ সালের মার্চে বাগদানও সারেন। ওই বছরের ১২ জুন আংটি বদলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন ফারিয়া। 

তবে ওই সময় হবু বর সম্পর্কে বিস্তারিত জানাননি নুসরাত। তবে নুসরাত ফারিয়ার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, নুসরাতের হবু স্বামী রনি রিয়াদ রশিদ একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা। তিনি সাবেক সেনাপ্রধান লে. জে. হারুন-অর-রশীদের ছেলে।

২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এর সবই যৌথ প্রযোজনার ছবি। একক বাংলাদেশি প্রযোজনায় তার অভিনীত ছবি ‘শাহেনশাহ’। এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিচ্ছেদ নিয়ে ফের মুখ খুললেন নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩