সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিনিদের রক্ষা করা: ফিলিস্তিন দূত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা দেওয়ার উপায় খুঁজে বের করার দায় রয়েছে নিরাপত্তা পরিষদের। পশ্চিম তীরের অধিকৃত শহরে ইসরাইলি বসতি স্থাপনাকারীরা হামলা চালালে জাতিসংঘে ফিলিস্তিনি জনসংখ্যা বিষয়ক দূত মঙ্গলবার এ কথা বলেন।

নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের পর ফিলিস্তিনি দূত রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, আমরা বিশ্বাস করি, বিশেষ করে ইসরাইলি বসতি স্থাপনাকারীদের অপরাধ ও সন্ত্রাসী হামলার পর ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষায় নিরাপত্তা পরিষদের কাঁধে অনেক দায়িত্ব রয়েছে।

রোববার রাতে পশ্চিম তীরের উত্তরাঞ্চলের হুওয়ারা শহরে শত শত ইসরাইলির হামলার পর সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়।

রিয়াদ মনসুর আরও বলেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদের জন্য হুওয়ারা পরিদর্শন সহায়ক হবে যেন তারা সরেজমিন দেখে শিশু, মা ও তাদের পরিবারের মনের আতঙ্ক হৃদয়ে ধারণ করতে পারে এবং অন্তরাত্মা কেঁপে ওঠে।

ফেব্রুয়ারিতে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপালনকারী মাল্টার রাষ্ট্রদূত ভেনেসা ফ্রেইজার বলেছেন, আরও সহিংসতা এড়াতে উত্তেজনা থামানোর জন্য নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবার উপায় খুঁজে বের করার চেষ্টা করা উচিত। তিনি একই সঙ্গে উভয়পক্ষকে সংযত থাকারও পরামর্শ দেন।

এদিকে চলতি বছর ইসরাইল ফিলিস্তিন সংঘাত তীব্ররূপ নেওয়ার পরিপ্রেক্ষিতে রোববার ডর্জানে অনুষ্ঠিত বৈঠকে উভয়পক্ষের কর্মকর্তারা নতুন সংঘাত প্রতিরোধের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিরাপত্তা পরিষদের উচিত ফিলিস্তিনিদের রক্ষা করা: ফিলিস্তিন দূত

আপডেট সময় : ০৮:৪৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩