সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোমানিয়া ও বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

নবগঠিত বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন রোমানিয়ার প্রধানমন্ত্রী ইয়োন মার্সেল চলাকু এবং বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই ডেনকভ। বর্তমানে বাংলাদেশ সরকারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ সম্পর্ক বজায় রাখতে এই দুই দেশের প্রধানমন্ত্রী পৃথক কূটনৈতিক পত্রের মাধ্যমে আশাবাদ ব্যক্ত করেছেন। 

গত ২২ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান বুলগেরিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মিস মারিয়া গ্যাব্রিয়েল।উল্লেখ্য, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়া ও বুলগেরিয়া ইউরোপের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক অঞ্চল।ইতোপূর্বে খুব সামান্য কূটনৈতিক তৎপরতা থাকলেও বর্তমানে দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, শ্রমবাজার ও পারস্পরিক সহযোগিতা উল্লেখজনকভাবে বেড়েছে। 

এ বিষয়ে রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী জানান, ২০২০ সালের পূর্বে রোমানিয়ায় বাংলাদেশ দূতাবাস খোলার আগে ১০০ জন বাংলাদেশিও ছিল না। গত ৩ বছরে ৩০ হাজারের অধিক বাংলাদেশি বৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন বলে রোমানিয়ার ইমিগ্রেশন আমাদের জানিয়েছে। দক্ষিণ এশীয়দের মধ্যে আমরাই সম্ভবত প্রথম স্থান অধিকার করেছি। এছাড়া বুলগেরিয়াতেও বর্তমানে ৩০০-৪০০ বাংলাদেশি প্রবেশ করেছেন এবং আরও কয়েকশ বাংলাদেশি পাইপলাইনে আছেন বলে তিনি জানান।

দূতাবাসের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও দূতালয়প্রধান শেখ কৌশিক ইকবাল যুগান্তরকে জানান, এ দূতাবাসের আওতাধীন অন্য দেশ মলদোভা ও উত্তর মেসিডোনিয়ার সঙ্গে বাংলাদেশের চমৎকার সম্পর্ক স্থাপিত হয়েছে। তবে দেশগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান থাকায় তারা আনুষ্ঠানিকভাবে নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানাতে পারেনি। বাংলাদেশ এখন পূর্ব ইউরোপের দেশগুলোতে ব্যাপকভাবে পরিচিত হচ্ছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ রোমানিয়া ও বুলগেরিয়া এ বছরের মার্চ থেকে ইউরোপীয় অঞ্চলের অবাধ চলাচলের ‘শেনজেন’ জোনে প্রবেশ করছে বলে ইউরোপিয়ান কমিশন জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোমানিয়া ও বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় : ০২:৫৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪