সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান প্রধানমন্ত্রীর পক্ষে মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক কর্মশালায় সিসিক প্রশাসক শহীদ শামসুদ্দিন হাসপাতালে হামের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করলেন সিসিক প্রশাসক এসএমপির ৮ মাসের তৎপরতায় বড় ধরনের সাফল্য সিলেটের পাথর কোয়ারি চালু নিয়ে ঢাকার সভায় সিদ্ধান্ত সেবা বৃদ্ধির লক্ষ্যে পাঁচ ভাগে বিভক্ত করা হচ্ছে সিলেট সিটি করপোরেশন কেরালায় বাম দুর্গে মুসলিম তরুণীর বিজয় আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান ভোট দিয়ে বেহেশত নয়, আমলই আসল: গয়েশ্বর চন্দ্র রায় ‘আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক’

টুকেরবাজার থেকে ৩ ডাকাত আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

টুকেরবাজার এলাকা থেকে ডাকাতির প্রস্তÍুতিকালে ৩ ডাকাতকে আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। তবে, পালিয়ে গেছে আরও ৫ ডাকাত চক্রের সদস্য। গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় জালালাবাদ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- সুনামগঞ্জের দিরাই থানার আলীনগর ভাটিপাড়া আকরাম আলীর ছেলে বর্তমানে নগরীর নোয়াপাড়ার বাসিন্দা হাসান আলী (২৪), জালালাবাদ থানার রায়েরগাঁও (শিবেরবাজার) পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত মজর আলীর পুত্র দুলাল মিয়া (২৮) এবং বাদাঘাট এলাকার মল্লিক মিয়ার ছেলে কয়েছ আহমদ (২২)। এ সময় আটককৃতদের বহনকারী সিলেট-থ-১১-৯২৬৩ নম্বরের একটি সিএনজি অটোরিক্সাসহ ১টি কাটার, ২টি রামদা, ১টি লোহার পাইপ ও ১টি ধারালো চাকু জব্দ করা হয়।

পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজার ব্রিজের পূর্ব পার্শ্বে অন্ধকারাচ্ছন্ন স্থানে দুইটি সিএনজি অটোরিক্সায় কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তÍুতি নেয়। রাত তিনটার দিকে পুলিশ অভিযান চালালে ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি অটোরিক্সা রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে ৩ জনকে আটক করে পুলিশ। এসময় অপর একটি অজ্ঞাত নামা অটোরিক্সায় (সিএনজিতে) থাকা তাদের সহযোগী পলাতক উজ্জ্বলসহ আরো ৪ জন আসামী দেশীয় অস্ত্র-শস্ত্রসহ পালিয়ে যায়। এ ঘটনায় ৩ জনের নামোল্লেখসহ পলাতক ১জন ও অজ্ঞাতনামা আরও ৪জনের বিরুদ্ধে জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির চেষ্টার কথা স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টুকেরবাজার থেকে ৩ ডাকাত আটক

আপডেট সময় : ০২:৫৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪