সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন : অনলাইন সংস্করণ

কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠকে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুপক্ষের মধ্যে বৈঠকটি শুরু হয়েছে। সরেজমিন দেখা যায়, সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্য নেতারা।

বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং। 

এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৫:০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪