সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১

সিলেটে বই বিতরণ উৎসব ২০২৪ পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সারা দেশের ন্যায় সিলেটেও আজ বই বিতরণ উৎসব ২০২৪ পালিত হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে সিলেটে দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি প্রধান অতিথি হিসেবে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ, প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মো. আল-জুনায়েদ। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ।

বই বিতরণ উৎসবে বক্তারা বলেছেন, আজকের শিশুরা আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের প্রধান হাতিয়ার। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রত্যেকের নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। শিক্ষার্থীরা পড়াশোনাকে খেলাধুলার মত আনন্দের সাথে গ্রহণ করতে পারে সেরকম উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে শিক্ষক ও অভিভাবকদের মনোযোগী হওয়ার তাগিদ দেন তাঁরা।

পৃথিবীর ইতিহাসে এরকম বই বিতরণ উৎসব বিরল উল্লেখ করে বক্তারা বলেন, বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসবটি অত্যন্ত প্রশংসনীয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে। তাঁরা আরো বলেন, বই বিতরণ উৎসব শিশুদের কাছে অত্যন্ত আনন্দের কারণ এ বই উৎসবের মাধ্যমে আমাদের কোমলমতি শিশুরা বছরের প্রথম দিন থেকে নতুন বই পড়ার সুযোগ পাবে।সিলেট জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে, জেলার ৯ লাখ ৫১ হাজার ৫০২ জন প্রাথমিক, মাধ্যমিক, ইবতেদায়ী ও মাদ্রাসা শিক্ষার্থীর মধ্যে ৭৫ লাখ ৩২ হাজার ৯৮৫টি বই বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে বই বিতরণ উৎসব ২০২৪ পালিত

আপডেট সময় : ১২:৫৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪