সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে প্রায়-২কোটি টাকার অবৈধ পণ্য নিয়ে পালাচ্ছিলো চোরাকারবারিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:

সিলেটে চোরাই পথে আসা প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্যবোঝাই ট্রাক নিয়ে চেকপোস্টে পুলিশের সিগন্যাল অমান্য করে পালাচ্ছিলো চোরাকারবারিরা।এসময় গোয়েন্দা পুলিশের একটি টিম ধাওয়া করে এসব চোরাই পণ্য জব্দ করে।তবে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেটের মোগলাবাজার থানাধীন সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে ভগতিপুর আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

সিলেট মেট্রোপলিট পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্তি উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান-মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্টে চেকপোস্ট বসায়।বেলা আড়াইটার দিকে বেপরোয়া গতিতে একটি ট্রাক শাহপরাণ সেতু অতিক্রম করে শ্রীরামপুর পয়েন্টের দিকে যেতে থাকলে পুলিশ সেটি থামানোর জন্য সিগন্যাল দিলেও চালক তা অমান্য করে পালিয়ে যেতে থাকে।পরে পুলিশ ধাওয়া করে ভগতিপুর আবাসিক এলাকায় ট্রাকটি ধরে ফেলে।তবে এসময় গাড়ির চালক ও বাকি চোরাকারবারিা পালিয়ে যায়।

পরে ট্রাকটি তল্লাশি করে ১ কোটি ৭৯ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৫৮৮ পিস ভারতীয় শাড়ি এবং ১৫ লক্ষ ২৮ হাজার টাকা মূল্যের ৩৮২ পিস চাদর জব্দ করে পুলিশ।এসএমপি’মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন-এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি। তবে গাড়ির মালিককে খুঁজে বের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রায়-২কোটি টাকার অবৈধ পণ্য নিয়ে পালাচ্ছিলো চোরাকারবারিরা

আপডেট সময় : ১১:৩২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩