ঘূর্ণিঝড় মিগজাউম প্রভাব পড়বে সিলেটে
- আপডেট সময় : ০৩:৩৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩ ১৫৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদক:
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিগজাউম আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টির প্রভাব ইতিমধ্যেই পড়েছে সিলেটে।
মঙ্গলবার (০৫ ডিসেম্বর) সকাল থেকেই সিলেটের আকাশ মেঘলা রয়েছে।তাপমাত্রাও কমেছে কিছুটা।এর প্রভাবে মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার সিলেটে বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে সিলেট আবহাওয়া অফিস।আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা যায়,মঙ্গলবার ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ সারাদেশে বৃষ্টি হতে পারে। পাশাপাশি সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কমার। এতে শীত জেঁকে বসতে পারে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান,ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ এর প্রভাবে সিলেটে আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।এছাড়া মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।সেই সময় রাত এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।























