সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

৮জেলায় নতুন ডিসি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩ ২১৪ বার পড়া হয়েছে

দেশের ৮ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।রোববার রাতে নতুন ডিসিদের নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নাটোরের ডিসি শামীম আহমেদকে রাজশাহী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীকে নড়াইল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খানকে মাদারীপুর এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব শাকিল আহমেদকে দিনাজপুরের ডিসি করা হয়েছে।যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব আবু নাছের ভূঁঞাকে নাটোর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলামকে মেহেরপুর, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব এসএম রফিকুল ইসলামকে ঝিনাইদহ এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত উপসচিব ড. উর্মি বিনতে সালামকে মৌলভীবাজারের ডিসি পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৮জেলায় নতুন ডিসি

আপডেট সময় : ০৭:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩