সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবাইল চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নগরীর জিন্দাবাজারস্থ সিলেট মিলেনিয়াম মার্কেটে দিন-দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টা ২১ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের ভেতরে মার্কেটের দুটি মোবাইলের দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ সময় চোরেরা দোকানের তালা খুলে প্রবেশ করে বেশ কিছু মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা আবার দোকানের সাঁটারে নতুন করে তালা দিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জিন্দাবাজারের সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবি হাট ও সেল টেক ফোনের দোকানে গতকাল সকালে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। মাত্র পনের মিনিটের মধ্যেই চোরেরা মার্কেটের ওই দুই দোকান থেকে নগদ ৫ লাখ টাকাসহ এক দোকানে থাকা ২৩৬টি মোবাইল ফোন ও ওপর দোকানে ১০৬টি মোবাইল ফোন সেট লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ও ডিবির টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মিলেনিয়াম মার্কেটে মোবাইল চুরি

আপডেট সময় : ০৬:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩