সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন,, এমন প্রধানমন্ত্রীই চায় জনগণ কক্সবাজারে রিসোর্টে ১০ পর্যটকের মৃত্যু সিলেটে আসল মোড়কের আড়ালে চলছিল নকল সিগারেটের বাণিজ্য,পুড়ানো হল ৩ লাখ টাকার সিগারেট নেতাকর্মীদের উদ্দেশে সিলেট মহানগর বিএনপির জরুরি নির্দেশনা সুধীজনদের মিলনমেলাজমকালো আয়োজনে কালবেলারপ্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নগরবাসীকে সিসিকপ্রশাসকের দুর্গাপূজারশুভেচ্ছা জ্ঞাপন সিলেটের জৈন্তাপুর থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ,ফেনসিডিল,ইয়াবাসহ গ্রেফতার ৩ শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে জেলা পুলিশের প্রস্তুতি সিলেট মহানগরে চার স্তরের নিরাপত্তা, সদর উপজেলায় ১৩০ মণ্ডপে ৮৩৪ আনসার সদস্য মোতায়েন

ক্যাসিনো সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩ ৩০৪ বার পড়া হয়েছে

২২২ কোটি টাকা পাচার মামলায় ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কার হওয়া সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটের জামিনের মেয়াদ আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বুধবার সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আরেকটি আবেদনও আজ জমা দেন আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা।

আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন সম্রাট।

গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আদেশে বিচারক বলেছিলেন, সম্রাটকে জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশের পর কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ক্যাসিনো সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

আপডেট সময় : ০৮:১৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩