সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জের মাধবপুরে সরকারি গাছ কাটার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদপত্রে সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ,,প্রচার সংখ্যা ও প্রকাশনাস্থল বিবেচনায় নতুন হার নির্ধারণ, সর্বোচ্চ মূল্যসীমাও নির্ধারিত সুনামগঞ্জ জগন্নাথপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের চেষ্টা সিলেটে হাসপাতালে একদিনে ভর্তি ১২৩ ‘৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই’ হযরত শাহাজালাল (র:) মাজার এলাকা থেকে উদ্ধার নিখোঁজ ৪ শিক্ষার্থী দুর্গাপূজা নির্বিঘ্নে আয়োজনে সিসিকের সর্বাত্মক প্রস্তুতি লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক লাউয়াই ও তপোবন আবাসিকএলাকায় সিসিক প্রশাসকেরপরিদর্শন সৌদি ফেরত নির্যাতিত রেহেনাকে ১০ হাজার টাকা সহায়তা দিলেন মাধবপুরের ইউএনও

লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে আলো ছড়াচ্ছে

স্টাফ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী (রহ.) অনেক দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এসব প্রতিষ্ঠান সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসায় লতিফিয়া ছাত্র সংসদের ২০২৬-২৭ সালের কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, এসব দ্বীনি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাদের অনেকে উচ্চশিক্ষা শেষে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন এবং কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছেন। নিজ নিজ অবস্থান থেকে তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

সিলেটকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমরা সিলেট নগরীকে পরিচ্ছন্ন ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।
তিনি মাদ্রাসার সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসনসহ অবকাঠামোগত উন্নয়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মাদ্রাসার অধ্যক্ষ মো. কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লতিফিয়া ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক

আপডেট সময় : ০৫:১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬