সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ব্যবসায়ীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে: মন্ত্রী আরিফুল হক

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের স্বার্থ রক্ষা ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় সিলেট সার্কিট হাউসে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও অর্থ সম্পাদক তাহমিদুল হাসান জাবেদ। এছাড়া সিলেটের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্কেট ও ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সভায় সিলেটের স্থানীয় ব্যবসায়ীদের সার্বিক ব্যবসায়িক সমস্যা, সম্ভাবনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি ও সমস্যার কথা মন্ত্রীর কাছে তুলে ধরা হলে তিনি তা মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির আসন্ন অভিষেক অনুষ্ঠান সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ও ব্যবসায়ীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।

ব্যবসায়ী নেতৃবৃন্দ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সিলেটের ব্যবসায়ীদের কল্যাণে তাঁর সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬