সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক
- আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর আম্বরখানা এলাকায় আম্বরখানা-এয়াপোর্ট সড়কের পাশে ময়লার স্তুপ থেকে সাদা কাপড়ে মোড়ানো পায়ের পাতা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগস্ট, বৃহস্পতিবার দিবাগত) রাত দেড়টার দিকে মানুষের পায়ের খণ্ডিত অংশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে তারা পায়ের এই খণ্ডিত অংশটি উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ পাসপাতালে পাঠিয়েছেন ডিএনএ পরীক্ষার জন।
তিনি জানান, প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, চিকিৎসাধীন কোনো রোগীর অস্ত্রোপচারের সময় কাটা পায়ের অংশ কেউ ময়লার স্তূপে ফেলে রাখতে পারে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে। এর সঙ্গে কোনো অপরাধী চক্রের যোগসাজস আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে খবরটি চারদিকে ছড়িয়ে পড়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে আতঙ্কও। বিশেষ করে আম্বরখানা এলাকায় বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা।
বিশেষ করে এর সঙ্গে কোনো দুর্ধর্ষ অপরাধী চক্রের যোগসাজস রয়েছে কি না, থাকলে তারা কতটা ভয়ঙ্কর হতে পারে, এমন ঘটনা এর আগে এই এলাকায় ঘটেছে কি না, আতঙ্কিত মনে এমন আলোচনায় মেতে আছেন আম্বরখানা এলাকার মানুষ।























