সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু বাউল বশিরউদ্দিন স্মরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটে গলায় ছুরি ধরে নারীর স্বর্নালংকার ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

দক্ষিণ সুরমা প্রতিনিধি :

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় এক নারী ও তার শিশুসন্তানকে ছুরি ধরে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারীর স্বামী হোসাইন আহমদ।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৬ মে সকাল সোয়া ৮টার দিকে চান্দাই পশ্চিমপাড়া পিরবাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। হোসাইন আহমদের স্ত্রী শামিমা নাসরিন তাদের শিশু সন্তানকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় যাওয়ার পথে আক্তার মিয়ার ঘরের সামনে পৌঁছালে একটি মোটর সাইকেলে দুই যুবক সেখানে উপস্থিত হয়।

অভিযোগে বলা হয়, মোটরসাইকেল থেকে নেমে একজন শিশুটির গলায় ছুরি ধরে ভীতি প্রদর্শন করে এবং অপরজন নারীর গলা চেপে ধরে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে প্রাণনাশের হুমকিও দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ছিনতাইকারীরা নারীর গলা থেকে একটি স্বর্ণের চেইন এবং কান থেকে দুই জোড়া স্বর্ণের রিং নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তারা ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং স্বর্ণালংকার উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আশরাফুজ্জামান জানান, বিষয়টির তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে গলায় ছুরি ধরে নারীর স্বর্নালংকার ছিনতাই

আপডেট সময় : ১১:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬