সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট পুলিশের অভিযানে ৪৩জনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশের পৃথক পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহজনক ও হকারসহ  ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ৮ পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, মহানগরী থেকে পরোয়ানাভুক্ত ৪জন, মাদক সেবনের দায়ে ১৬ জন, সন্দেহজনক ৮ জন এবং কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ১৫ জন হকারকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে, সোমবার (২০ এপ্রিল) ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি,  এবং মহানগর পুলিশ আইনে ৩৬ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে নিয়মিত মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং মাদক সংশ্লিষ্ট ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৭ বোতল বিদেশি মদ ও ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মেট্রো অধ্যাদেশে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১৬ বস্তায় প্রায় ৮০০ কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিনে ট্রাফিক বিভাগের অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয় এবং ৮৫টি যানবাহন আটক করা হয়। মামলা দেওয়া যানবাহনের মধ্যে ট্রাক ৫টি, প্রাইভেটকার ৭টি, সিএনজি ২১টি, মোটরসাইকেল ১৪টি এবং অন্যান্য ৫টি রয়েছে। আটক যানবাহনের মধ্যে ট্রাক ২টি, প্রাইভেটকার ৪টি, সিএনজি ২৯টি, মোটরসাইকেল ৪০টি এবং অন্যান্য ১০টি রয়েছে।

পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার ৪৩

আপডেট সময় : ০১:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬