সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

সিলেট সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিন তাই য়ের চেষ্টা, আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে উত্যক্ত ও ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এর আগে একই ওয়াকওয়েতে ওসমানী মেডিকেল কলেজের এক ছাত্র ও এক ছাত্রীকে উত্যক্ত ও টাকা দাবির ঘটনায় পুলিশ একজনকে আটক করেছিল। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরীর সাগরদিঘীরপাড়স্থ ওয়াকওয়েতে বসে গল্প করছিলেন অর্প রায় ও তার স্ত্রী পলি রাণী সূত্রধর। এসময় একদল যুবক এসে তাদেরকে ঘিরে ধরে। 

ওই যুবকরা তাদের স্বামী-স্ত্রী পরিচয় অস্বীকার করে নানাভাবে হয়রানি শুরু করে। একপর্যায়ে তারা ত্রাস সৃষ্টি করে ওই দম্পতির সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় টহলরত পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা একটি মোটরসাইকেলও জব্দ  করা হয়। 

আটককৃতরা হলো- সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়কাপন গ্রামের মো. আছাদ আলীর ছেলে সাদিকুল হক সাদিক (২০), কিশোরগঞ্জ জেলার ইটনা থানার জয়সিন্ধি গ্রামের রসরাজ বিশ্বাসের ছেলে অর্পন বিশ্বাস (২১) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার জিরুইন গ্রামের শওকত আহমেদেও ছেলৈ রিফাত (২২)। 

এর মধ্যে সাদিক সিলেট নগরীর কুমারগাঁওয়ে, অর্পন মিরবক্সটুলা আজাদী ১০৯ নম্বর বাসায় ও রিফাত তাঁতীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে। 

এসএমপির মিডিয়া অফিসার মো. মনজুরুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সাগরদিঘীরপাড় ওয়াকওয়েতে ছিন তাই য়ের চেষ্টা, আটক ৩

আপডেট সময় : ০১:২১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬