সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

নির্বাচন ও বিপিএল নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত- সিলেটে বিসিবির ২১তম বোর্ড সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে এই সভা হয়। 

জানা যায়, নানা অনিশ্চয়তার মধ্যে অনুষ্ঠিত এই সভায় বিসিবির আসন্ন নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা থাকলেও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বর্তমান বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে রেখে নির্বাচন স্থগিত করে অ্যাডহক কমিটি গঠনের পরিকল্পনা করছে বোর্ডের একটি অংশ। এই প্রক্রিয়ার বিরোধিতা করে ইতোমধ্যে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’ বিবৃতি দিয়েছে। আজকের বোর্ড সভায় নির্বাচনের রোডম্যাপ, নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণাসহ প্রক্রিয়াগত দিকগুলো নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সভায় আলোচ্যসূচিতে রয়েছে বিপিএল প্রসঙ্গ। আসন্ন তিন আসরের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া মার্কেটিং প্রতিষ্ঠান ‘আইএমজি’কে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও প্লেয়ার ড্রাফটের তারিখ নির্ধারণ, বিপিএলের সময়সূচি চূড়ান্তকরণ এবং নতুন ভেন্যু যুক্ত করা নিয়েও আজকের সভায় সিদ্ধান্ত আসতে পারে।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বাকি বোর্ড সদস্যরা ভার্চুয়াল মাধ্যমে সভায় যুক্ত হয়েছেন।

বোর্ড সভা শেষে আনুষ্ঠানিকভাবে এসব বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন ও বিপিএল নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত- সিলেটে বিসিবির ২১তম বোর্ড সভা

আপডেট সময় : ০৪:১৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫