সংবাদ শিরোনাম ::
মাদক ব্যবসায়ী ৩০ কেজি গাঁজাসহ র্যাবের খাঁচায় আক্কাস-রকিব
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:০৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫ ২৭৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মনবাড়িয়া প্রতিনিধি :
রকিব ও আক্কাসকে মাদকসহ আটক করেছে র্যাব। দু’জনেই চিহ্নিত মাদক ব্যবসায়ী।
বুধবার (২৩ জুরাই) বিকেলে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৯।
মঙ্গলবার রাত পৌণে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার আলীয়াবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় রকিব ও আক্কাসের হেফাজত থেকে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
মো. রকিব উল্লাহ (২৮) ব্রাহ্মনবাড়িয়া সদরের মেড্ডা তিতাসপাড়ার মো. হাফিজ উদ্দিনের ছেলে। আর মো. আক্কাস মিয়া (২৫) একই গ্রামের আব্দুল মাওলার ছেলে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ দু’জনকেই নবীনগর থানায় হস্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের গণমাধ্যম শাখা।




























