সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

তিতাসে সরকারি চাল আত্মসাত, স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কুমিল্লার তিতাসে ওএমএসের চাল আত্মসাতের দায়ে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলামকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার আসমানিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুলকে এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন ও সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিতাসের আসমানিয়া বাজার এলাকার ওএমএস চালের ডিলার জহিরুল। সোমবার রাত ৮টার দিকে সরকারি চাল আত্মসাতের জন্য পিআপ ভ্যানে ৩৫ বস্তা চাল উঠান তিনি। বিষয়টি নিয়ে সন্দেহ হলে পিকআপটি আটকায় স্থানীয়রা। পরে খবর দিলে সেখানে পুলিশ ও প্রশাসন এসে চালসহ জহিরুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাল আত্মসাতের বিষয়টি স্বীকার করেন স্বেচ্ছাসেবক দলের এ নেতা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জহিরুলকে জেল ও জরিমানা করা হয়।

ইউএনও সুমাইয়া মমিন বলেন, ‘জিজ্ঞাসাবাদে ডিলার জহিরুল চালগুলো আত্মসাতের উদ্দেশে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে জেল ও জরিমানা করা হয়। কোনো ডিলার অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তিতাসে সরকারি চাল আত্মসাত, স্বেচ্ছাসেবক দলের নেতার কারাদণ্ড

আপডেট সময় : ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫