সংবাদ শিরোনাম ::
সিলেট করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন ল্যাবে মোট ৯ জনের কোভিড পরীক্ষা করা হয়েছে।
এরমধ্যে সনাক্ত হয়েছেন দু’জন। এদের নিয়ে মোট করোনা সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯জনে।
তাদের মধ্যে ৮জন বিভিন্ন হাসপতালে চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশী রোগী ভর্তি আছেন কোভিড চিকিৎসার জন্য বিশেষায়ীত প্রতিষ্ঠান শহিদ শামসুদ্দিন হাসপাতালে। এখানে ভর্তি আছেন ৫ জন।
এছাড়া নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ ও আলহারামাইন হাসপাতালে ভর্তি আছেন ১ জন। অপরজন নিজ দায়িত্বে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।






















