সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে হামলা : গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রবিবার (১৫ জুন) রাতে সিলেট শহর থেকে দুইজন এবং জাফলং এলাকা থেকে একজনকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানাপুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার দেলোয়ার, শাহজাহান ও ফারুক মিয়া।

গোয়াইনঘাট থানাপুলিশ জানায়, দুই উপদেষ্টার গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভের ঘটনায় দায়ের করা মামলায় রবিবার রাতে দেলোয়ার ও শাহজাহানকে সিলেট শহর থেকে এবং ফারুক মিয়াকে জাফলং থেকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (১৪ জুন) দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান জাফলং পরিদর্শনে যান। ফেরার পথে তাঁদের গাড়িবহর জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে একদল যুবক স্লোগান দিতে দিতে গাড়িবহরের গতিরোধ করে।

পুলিশ বলছে, বিক্ষোভকারীরা বে-আইনিভাবে সংঘবদ্ধ হয়ে সরকারি কর্মকর্তাদের চলাচলে বাধা দেন এবং সরকারি কাজে বিঘ্ন ঘটান। এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই ওবায়দুল্লাহ বাদী হয়ে রবিবার রাতে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহরে হামলা : গ্রেফতার ৩

আপডেট সময় : ০৩:৪৭:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫