সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

সিলেট সেনানিবাসে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট এরিয়া ও ১৭ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিবসটি উদযাপিত হয়।

এ উপলক্ষে সিলেট সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান অতিথিদের নিয়ে শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ২০০৩ সাল হতে প্রতিবছর ২৯ মে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস পালিত হচ্ছে। বিশ্বেও বিভিন্ন প্রান্তে ১৯৪৮ সাল হতে শান্তিরক্ষা কার্যক্রম শুরু হলেও বাংলাদেশ সম্পৃক্ত হয় ১৯৮৮ সালে। শান্তিরক্ষার সুমহান দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ১৬৮ জন সদস্য জীবন উৎসর্গ করেছেন। ২৭২ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল অবদান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সেনানিবাসে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

আপডেট সময় : ০৩:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫