সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বিদ্যুতায়নের মাঝেই অন্ধকারে উত্তর ঘেচুয়া গ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধি :

সুলতানপুর ইউনিয়নের এই গ্রামের আটটি পরিবার গত চার বছর ধরে আলো আসার অপেক্ষায়। শতভাগ বিদ্যুতায়িত ঘোষণার আওয়াজে আলোকিত সিলেটের জকিগঞ্জ উপজেলা। অথচ সেখানেই অবহেলিত থেকে গেছে একটি ছোট্ট গ্রাম উত্তর ঘেচুয়া।

তবে সেখানেই শেষ। লাইন টানা বা বিদ্যুৎ সংযোগের কোনো ব্যবস্থা আর হয়নি। স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে। ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক জানান, বহু আবেদন ও অনুরোধের পর ৫টি বৈদ্যুতিক খুঁটি বসানো হয়।

পাশের গ্রামগুলোতে যখন সন্ধ্যায় আলো জ্বলে, উত্তর ঘেচুয়ার শিশুরা তখন কুপির আলোয় পড়াশোনা করে। বৃদ্ধরা নিরব অন্ধকারে অপেক্ষার প্রহর গোনেন। আধুনিক জীবনযাত্রা, শিক্ষা, স্বাস্থ্যসেবা সবকিছু থেকেই পিছিয়ে পড়েছেন তারা।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার জানান, কীভাবে ওই পরিবারগুলো বিদ্যুৎসেবার বাইরে রয়ে গেল তা তার জানা নেই। বর্তমানে সংযোগ পেতে হলে ব্যক্তিগত খরচেই তা নিতে হবে।

সরকার যেখানে প্রত্যন্ত অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, সেখানে এই আটটি পরিবার এখনও অন্ধকারে। গ্রামবাসী চান, তাদের দীর্ঘশ্বাস যেন সরকার আমলে নেয়। তাদের প্রতি রাতের অন্ধকার যেন দ্রুত আলোয় বদলে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুতায়নের মাঝেই অন্ধকারে উত্তর ঘেচুয়া গ্রাম

আপডেট সময় : ০১:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫