সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

ভোলাগঞ্জে পাথর লুটে জড়িত ৫ জনের জেল : ৩১টি নৌকা ধ্বংস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর লুটের দায়ে পাঁচ শ্রমিককে আটক করে ছয় মাস করে দণ্ড দেওয়া হয়েছে। গত বুধবার (২১ মে) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজ নেতৃত্ব  টাস্কফোর্সের এ অভিযান পরিচালিত হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে বুধবার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় টাস্কফোর্সের অভিযান হয়। অভিযানকালে পাথর লুটের দায়ে পাঁচ শ্রমিককে আটক করে ৬ মাস করে জেল দেওয়া হয়। এছাড়া ৩১ টি বারকি নৌকা জব্দ করে বিনষ্ট করা হয়। বাঙ্কারের পাথর পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর আটক করা হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও আরএনবি সদস্য অংশ নেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজনের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায়। দণ্ডপ্রাপ্ত পাঁচ শ্রমিক হলেন– কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ফাটাবগা গ্রামের আব্দুর রশিদের পুত্র জসিম উদ্দিন, একই উপজেলার উজান আজিবপুর গ্রামের হরমুজ আলীর পুত্র তোফাজ্জল ও পর্যাকান্দা গ্রামের ফজলু মিয়ার পুত্র আবেদ আলী, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় গ্রামের আব্দুন নুরের পুত্র ছালিক মিয়া ও বটেরতল গ্রামের ইছুব আলীর পুত্র ইরন মিয়া।

এর আগে গত মঙ্গলবার (২০ মে) সাদা পাথর পর্যটন স্পটের পাথর লুটের দায়ে ১৪ শ্রমিককে দুই বছর করে জেল দেন ভ্রাম্যমাণ আদালত। এর আগেরদিন সোমবার (১৯ মে) পাঁচ শ্রমিককে দেড় বছর করে দণ্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোলাগঞ্জে পাথর লুটে জড়িত ৫ জনের জেল : ৩১টি নৌকা ধ্বংস

আপডেট সময় : ০৮:৫১:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫