সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সিলেটে জাফলংয়ে যৌথ অভিযানে ৫০ লিস্টার ও ৪ বোমা মেশিন ধ্বংস 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট প্রতিনিধি :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টা থেকে পরিচালিত যৌথ অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০ টি লিস্টার মেশিন ও বোমা মেশিন ধ্বংস করা হয় এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি সার্বিক সহায়তা করেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী বলেন, একটি চক্র জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল। খবর পেয়ে জাফলং ইসিএ এলাকায় পরিবেশ, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং  ৫০ টি লিস্টার ৪ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জাফলংয়ে যৌথ অভিযানে ৫০ লিস্টার ও ৪ বোমা মেশিন ধ্বংস 

আপডেট সময় : ০২:২৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫