সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ

সিলেটে অতি বৃষ্টিতে বন্যার আতঙ্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সকাল দিনভর বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা।ভারী বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে সিলেটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৯ ঘন্টায় ১৮৪ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। যদিও বিপৎসীমার নিচে রয়েছে সব নদীর পানি। তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ খবর পাওয়া গেছে। এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে।

সকাল থেকে বৃষ্টি হওয়ায় কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার আটকে পড়ছেন রাস্তায়।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশের অভ্যান্তরে ভারী নদনদীর পানি বৃষ্টির করণ হলেও তা বন্যার কারণ হবে না। সিলেট পার্শ্ববর্তী মেঘালয় ও আসামের ভারী বর্ষণ হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আগামী ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোঃ সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অতি বৃষ্টিতে বন্যার আতঙ্ক

আপডেট সময় : ১১:০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫