সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাবিতে আনন্দ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দেশের রাজনীতিতে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শনিবার (১০ মে) রাতে অন্তর্র্বতীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হল থেকে আনন্দ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেইন গেটে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরেই আমাদের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। দীর্ঘ একটি সময় পেরিয়ে গেলেও অবশেষে আমাদের সেই দাবি পূরণ হয়েছে। এখন বিচারিক প্রক্রিয়া শেষে দ্রুত আওয়ামী লীগকে সর্বতোভাবে নিষিদ্ধ করতে হবে। শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ওসামার এই বাংলায় আমরা আর কোন কালো হাত সহ্য করবো না। দ্রুততম সময়ের মধ্যে আমাদের ভাইদের রক্তের বদলা এই ইন্টেরিমকে নিতে হবে।’

তারা আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের ৯ মাস পরে কিছুটা হলেও মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের মানুষ ঠিক করবে আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। আগামীতেও আওয়ামী লীগের ভ‚মিকায় যারাই অবতীর্ণ হবে তারাও ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে শাবিতে আনন্দ মিছিল

আপডেট সময় : ১০:৩৮:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫