সংবাদ শিরোনাম ::
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি আমিনুল ইসলাম
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোনীত হয়েছেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. আমিনুল ইসলামের হাতে সম্মাননাপত্র এবং পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান।
এ সময় বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ সিলেট রেঞ্জের পুলিশের সিনিয়র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






















