সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেটে তুষার খুনের মামলায় আসামী ১০, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত তুষারের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ বুধবার (১৬ এপ্রিল) দুপুর ২টার দিকে নিহতের লাশ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

নিহত তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে। তিনি মদন মোহন কলেজের ছাত্র এবং ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচীতে তার অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় আজ সকালে নিহতের বাবা বাদি হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেছেন। এতে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় গ্রেফতারকৃত জাবেদ আহমদকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে খুন হন তুষার আহমদ চৌধুরী। খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্রপাত ছিলো সম্ভবত মাদক সেবন নিয়ে। গত মঙ্গলবার রাতে তুষার ২/৩ জন বন্ধুর সাথে ঘটনাস্থলে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন প্রতিপক্ষের কয়েকজন তাদের উপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে ছুরিকঘাতে খুন হন তুষার।

আজ বিকেল ৩টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তুষার হত্যাকাণ্ডে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে তুষার খুনের মামলায় আসামী ১০, গ্রেফতার ১

আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫