সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে: সিলেটে রুহুল কবির রিজভী সিলেট সীমান্তে উদ্ধার এয়ারগান-ওয়াকিসেটসহ প্রায় ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক- শ্রমিকদের আনন্দ মিছিল সিলেট লাক্কাতুরা চা-বাগান এলাকায় জুয়া খেলার অভিযোগে আটক ৫ সিলেট গোলাপগঞ্জে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সিলেট ১৫ লাখ টাকার ‘চোরাই পণ্য’ জব্দ সিলেট পৌঁছাল ওয়েস্ট ইন্ডিজ দল সিলেটে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে সিলেটের কোম্পানীগঞ্জ পুলিশের পৃথক অভিযানে ভারতীয় পণ্য ভারতীয় ঔষধসহ গ্রেফতার ২ সিলেটে গোয়াইনঘাট ও জৈন্তাপুরে ধ্বংস ২০ বোমা মেশিন, ৩০ নৌকা

ভাটেরায়- ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

কুলাউড়া প্রতিনিধি :

সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনে ভাটেরায় বগি বিচ্ছিন্ন হলেও বিষয়টি ধরা পড়ে বরমচাল স্টেশনে প্রবেশ করলে। ৩ ঘন্টা পর পুনরায় বগি সংযুক্ত করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৩ এপ্রিল) সকাল ৭টার দিকে ভাটেরা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

বরমচাল রেলস্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে চলন্ত অবস্থায় পিছনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এ অবস্থায় ট্রেনের ইঞ্জিন ২টি বগি নিয়ে সাড়ে ৭টার দিকে বরমচাল স্টেশনে প্রবেশ করলে বিষয়টি ধরা পড়ে। পরে ট্রেনের ইঞ্জিন বরমচাল থেকে ভাটেরা রেলস্টেশনের কাছে গিয়ে বগি গুলোকে পুনরায় সংযুক্ত করে প্রায় ৩ ঘণ্টা পর সকাল ৯টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে। এ ঘটনায় ট্রেন যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভাটেরায়- ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ১১টি বগি বিচ্ছিন্ন

আপডেট সময় : ১০:৪২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫