সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি পাওয়ার। এর আগে অর্থ পরিশোধ বাকি থাকায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে কমে গিয়েছিল। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) এখন নিয়মিতভাবে কোম্পানিকে অর্থ পরিশোধ করছে। খবর ব্লুমবার্গের।

বিপিডিবির চেয়ারম্যান পরিশোধিত অর্থের পরিমাণ বা পূর্ববর্তী ঋণ পরিশোধের বিষয়টি প্রকাশ করেননি। ঋণের পরিমাণ, যা ৮৫০ মিলিয়ন ছিল, বর্তমানে ৮০০ মিলিয়ন ডলারে নেমে এসেছে এবং আগামী ছয় মাসে পরিশোধ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, আমরা আদানিকে নিয়মিত অর্থ পরিশোধ করছি এবং আমাদের প্রয়োজন অনুসারে বিদ্যুৎ গ্রহণ করছি। বিপিডিবি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আদানি পাওয়ার লিমিটেড দু’সপ্তাহেরও বেশি আগে বিদ্যুৎ সরবরাহ বৃদ্ধি করেছে।

একাধিক পেমেন্ট মিস হওয়ায় গত নভেম্বর মাসে আদানি পাওয়ার তার ভারতের ঝাড়খন্ডের ১,৬০০ মেগাওয়াট কয়লাভিত্তিক প্ল্যান্ট থেকে সরবরাহ অর্ধেক করে দেয়। শীত মৌসুমে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় বাংলাদেশও বিদ্যুৎ সরবরাহ অর্ধেক কমিয়ে দেওয়ার আহ্বান জানায়।

এখন তাপমাত্রা তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হয়ে গেলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাংলাদেশকে গ্রীষ্মকালে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সাহায্য করবে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বিপিডিবি আদানির ঋণদাতাদের আশ্বস্ত করার জন্য গ্যারান্টি প্রদান করেছে, যা কোম্পানির মূলধন সংকট কাটাতে সাহার্য করবে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখাকে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে পূর্ণ মাত্রায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে আদানি পাওয়ার

আপডেট সময় : ০৩:৫০:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫