সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

ভোরে গ্রেফতার বিকেলে জামিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১১৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনায় গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৩মার্চ) বিকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক ছগির আহমদ আক্তার হোসেনের জামিন মঞ্জুর করেন।

এর আগে রোববার ভোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান শান্তের করা মামলায় মহানগরের জালালাবাদ থানার আউশা এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহপরান থানা পুলিশ। গ্রেফতারকৃত আখতার হোসেন ওই এলাকার আব্দুল মুনিরের ছেলে।

আসামিপক্ষের আইনজীবী ও সিলেট জেলা বারের সদস্য অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি বলেন, দুপুরে একটি মামলায় গ্রেফতার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক আক্তার হোসেনকে সিলেট আদালতে হাজির করা হয়। শুনানি না হওয়ায় আসামিকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। বিকালে শুনানিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিজ্ঞ বিচারক আসামী আক্তারের জামিন মঞ্জুর করেন। জামিন মঞ্জুর হওয়ায় আসামীর আর মুক্তি পেতে কোন বাধা নেই।

প্রসঙ্গত, শনিবার বিকালে সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় মাহবুবুর রহমান শান্ত নামের সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহত হন। রাতে এই ঘটনায় শাহপরান (রহ.) থানায় শান্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় বৈষম্যবিরোধী আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক আখতার হোসেনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোরে গ্রেফতার বিকেলে জামিন

আপডেট সময় : ১১:২১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫