সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

ভোকেশনাল ও পলিটেকনিক থেকে পাশ করা প্রকৌশলীদের একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দর বাজার এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করেন তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে এসে তারা দশম গ্রেডে চাকরি পাবে, এটা যৌক্তিক না। আমাদের ৬ দফা দাবি আদায়ে আমরা মাঠে নেমেছি।

তারা আরও জানান, দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচিতে যাবো আমরা।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান, শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। এটি যেতেতু জেলা থেকে সমাধান দেওয়া সম্ভব নয়। আমরা তাদের স্মারকলিপি আজই সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট পলিটেকনিক শিক্ষার্থীদের দাবি আদায়ের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট সময় : ০৯:৪৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫