সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেট সেনাবাহিনীর অভিযানে ৬২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

জৈন্তাপুর সংবাদদাতা :

সিলেট সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পন্য চিনি, মাল্টা, কিসমিস, বাসমতি চালসহ কসমেটিক জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১১ টায় জৈন্তাপুর উপজেলার লামা শ্যামপুর ও গোয়াইনঘাট উপজেলার হাদ গ্রাম এলাকায় পৃথক দুইটি অভিযান চালায় সেনাবাহিনীর টহলটিম।

সেনা সূত্রে জানা যায়, জৈন্তাপুর হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্প এ সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭বীর ইউনিটের ক্যাপ্টেন মাহমুদ-বিন-মাহফুজ সাইফের নেতৃত্বে সেনাবাহিনীর টহলটিম হরিপুর লামাশ্যমপুর ও হাদ গ্রাম এলাকায় অভিযান চালায়। অভিযানে কয়েকটি গোডাউন হতে ৫১০ কেজি ভারতীয় কিসমিস, ২৭ হাজার ৬০০ কেজি ভারতীয় চিনি, ১৯৫ কেজি মালটা, ৩ হাজার ৬ শত ৪৮ পিস বিদেশি ফেসওয়াশ ও ৫ হাজার ৩ শত ৭০ কেজি ভারতীয় বাসমতি চাল আটক করা হয়। অভিযানে পন্যের মালিকদের আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক রাজন দেবের নেতৃত্বে পুলিশের টিম লামা শ্যামপুর এলাকায় অভিযানে অংশ নেয়। আটক হওয়া পন্য সমুহের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬২ লক্ষ টাকার অধিক বলে জানা গেছে। এ সময় আটক হওয়া পন্যের মধ্যে ২ হাজার কেজি চিনি গোয়াইনঘাট থানায় ও ৫ হাজার তিনশত কেজী বাসমতি চাল ও প্রায় ৩ হাজার কেজি চিনি জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও আটককৃত বাকি পন্য সামগ্রি সিলেট ব্যাটালিন (৪৮ বিজিবি)র নিকট হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান ও গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ সরকার আটককৃত পন্য হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা বলেন, উক্ত ঘটনায় বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সেনাবাহিনীর অভিযানে ৬২ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট সময় : ০৩:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫