সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ আজীবন গণমানুষের রাজনীতি করে গেছেন। তাঁর রাজনীতির মূলমন্ত্র ছিল দেশের মেহনতি, গরীব ও অসহায় মানুষের ভাগ্যোন্নয়ন। আমাদের তাঁরই আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিগত ১৬ বছর জিএম কাদের জাতীয় পার্টিকে আওয়ামী লীগের বি টিম হিসেবে রুপান্তরিত করেছিলেন। যার খেসারত দিচ্ছে জাতীয় পার্টির কোটি নেতাকর্মী। সমগ্র দেশের জাতীয় পার্টির নেতাকর্মীরা জি এম কাদেরের হাত থেকে মুক্তি চায়। তার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে জাতীয় পার্টি আজ জনবিচ্ছিন্ন।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর আমাদের এখন নতুন করে সামনে এগিয়ে যেতে হবে। মানুষের বিশ্বাস অর্জনের জন্য আমাদের তাদের দ্বারগোড়ায় পৌঁছাতে হবে।

তিনি আগামী দিনের চ্যালেঞ্জের জন্য জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

জাতীয় পার্টি সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে রোববার (১৬ মার্চ) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে আয়োজিত ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুন মাগুরার আসিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত বিচারের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু। জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য এম এ কাইয়ুম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সদস্য জামাল মিয়া, মুরাদ আহমেদ, জেলা জাপার যুগ্ম আহবায়ক সোবহান চৌধুরী, মহানগরের সহ-সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি বিষ্ণু রবি দাস, মহনগর ছাত্রসমাজ সভাপতি মোজাম্মেল হোসেন বাদশা, জেলা যুব সংহতির সভাপতি লায়েক আহমদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির ইফতার মাহফিল সম্পন্ন

আপডেট সময় : ০৩:৪৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫