সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার

সিলেট বিভাগের ২সাব-রেজিস্ট্রারকে বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জের দুই সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহম্মদ আযিযুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বদলিকৃত সাব-রেজিস্ট্রারদের আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করে বদলি করা কর্মস্থলে যোগদানে বিজ্ঞপ্তি জারি করার জন্য নিবন্ধন মহাপরিদর্শককে অনুরোধ করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

বদলিকৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগরের সাব-রেজিস্ট্রার রোকসানা আহাম্মদ ও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহান। রোকসানা আহাম্মদকে দিনাজপুরের কাহারোলে ও আব্দুস সোবহানকে চট্রগ্রামের সদর রেকর্ডরুমে বদলি করা হয়েছে।

এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন বাধ্যতামূলক অবসরে পাঠানো ২২ ডিসির মধ্যে সিলেটে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছিলেন দুজন ডিসি।

তারা হলেন- মিনিস্টার স্থানীয় (যুগ্ম-সচিব) কাজী এমদাদুল ইসলাম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ জেড এম নুরুল হক।

কাজী এমদাদুল ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়ে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।  ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি সিলেট জেলার  রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালের ২২ এপ্রিল সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এ জেড এম নুরুল হক। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁপাইনবাবগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ছিলেন।তিনি হবিগঞ্জেরে চুনারুঘাট উপজেলার দেওরগাছ গ্রামের বাসিন্দা। তারআগে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট বিভাগের ২সাব-রেজিস্ট্রারকে বদলি

আপডেট সময় : ০৩:৫৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫