সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জলাবদ্ধতা নিরসনে সিলেটের তিন ওয়ার্ডে ৬টি বর্জ্যবাহী ভ্যান বিতরণ সিলেট শহরের প্রতিটি স্কুলে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে: সিসিক প্রশাসক সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময়

শবে বরাতে পাপমুক্তির আশায় সারারাত ইবাদতে মশগুল মুসল্লিরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর থেকেই মহানগরী ও জেলার প্রায় সবকটি মসজিদে ধর্মীয় আলোচনা, কোরআন তেলাওয়াত, মিলাদ, কিয়াম, দোয়া, দরুদ পাঠের মধ্যদিয়ে এই পবিত্র রাতটি পালন করা হয়। পবিত্র রজনীতে নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ। মহানগরীর বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শবে বরাত অর্থ মুক্তির রাত। শবে বরাতের আরবি হলো ‘লাইলাতুল বারাআত’। হাদিস শরিফে যাকে ‘নিসফ শাবান’ বা ‘শাবান মাসের মধ্য দিবসের রজনী’ বলা হয়েছে। আর এই রাতে পাপমুক্তির আশায় বন্দেগিতে মশগুল রয়েছেন সিলেটের ধর্মপ্রাণ মানুষরা। সিলেটজুড়ে ইবাদত-বন্দেগির মাধ্যমে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত

বিশেষ করে হযরত শাহজালাল (র.) মাজার ও শাহপরান (র.) মাজার মসজিদসহ বড় বড় মসজিদে মুসল্লিরা ইবাদত-বন্দেগিতে রয়েছেন। বাসা-বাড়িতে নারীরাও নামাজ-কোরআন পড়াসহ নফল ইবাদত করছেন। এদিকে পবিত্র শবে বরাতের রাতে হযরত শাহজালাল (রহ.) মাজার ও মহানগরের সবচেয়ে বড় কবরস্থান মানিকপীর টিলায় স্বজনদের কবর জিয়ারত করছেন মুসল্লিরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শবে বরাতে পাপমুক্তির আশায় সারারাত ইবাদতে মশগুল মুসল্লিরা

আপডেট সময় : ০৭:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫