সংবাদ শিরোনাম ::
কৃষি জমি থেকে মাটি উত্তোলনে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে মাটি কেটে উত্তোলনের অপরাধে একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রামে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।
তিনি জানান, রোববার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মছকাপুর গ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহযোগিতা করে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ।






















