সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে মৃত্যু ১, একদিনে হাসপাতালে ভর্তি আক্রান্ত রোগী ২০০ সিলেট সীমান্ত থেকে একাত্তর লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ

২৪ ঘণ্টায় এক বিভাগে আ.লীগের ৩৫ নেতাকর্মী গ্রে প্তা র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রংপুর বিভাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা পরিকল্পনা এবং অর্থ জোগানের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে পাঁচ মাসে এক হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হলো। সোমবার (৩ ফেব্রুয়ারি) রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ক্রাইম ও অপারেশন বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা ও জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গাইবান্ধা শহর যুবলীগের ক্রীড়া সম্পাদক রাকিব মেহেমুদ আপেল, পৌর ছাত্রলীগের সহ-সাংগঠনিক সম্পাদক হাসান কাজি, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুর সরকার, সদস্য শরিফুল ইসলাম, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, কুড়িগ্রামের কচাকাটার বল্লবেরঘাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসান, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল বাকি খন্দকার ও যুবলীগের কোষাধ্যক্ষ জোয়াদ্দার আব্দুল খালেক, বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রতাপ চক্রবর্তী, কুড়িগ্রাম জেলা যুবলীগের সদস্য আবুল কালাম মকিমুল ইসলাম।

মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি নাজনিন সুলতান নাজলি, রাজারহাটের ছিনাই ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আসিফ, রৌমারীর যাদুচর ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আব্দুল হাকিম, শৌলমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কফিল উদ্দিন, রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর আব্দুর রশিদ।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, চিরিরবন্দরের আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সাইফুল ইসলাম, সাতনালা ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ড সদস্য নুরজ্জামান নুর ও সদস্য লুৎফর রহমান, বিরল উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মতি লাল সরকার, পার্বতীপুর পৌরসভার যুবলীগের যুগ্ম-সম্পাদক মিলন সরকার, দিনাজপুর সদর উপজেলা ভোগনগর ইউনিয়নের ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান, ফুলবাড়ি উপজেলার এলুয়ারি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সাংগঠনিক সম্পাদক মহব্বত হোসেন এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদ।

বোচা উপজেলার আটগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি রইচ উদ্দিন আহম্মেদ বাবলু ও সদস্য জগলুল পাশা চৌধূরী কায়রো, বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মনজের আলী ও নাজুমুল হক, ঘোড়াঘাট পৌরসভার আওয়ামী লীগ সদস্য আসলাম মিয়া, ঠাকুরগাঁও সদরের আওয়ামী লীগ সদস্য তহিদুল ইসলাম ও জ্যোতি ওরফে নিলয়, বোদা উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাইদুর রহমান ওরফে পাতানু, দেবীগঞ্জ উপজেলার দিবী ডোবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, সদস্য আব্দুল মতিন, দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ময়েজ আকন্দ।

রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ৩৫ জনসহ পাঁচ মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, ভীতিসৃষ্টি, হত্যাচেষ্টার মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের এক হাজার ৪২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

২৪ ঘণ্টায় এক বিভাগে আ.লীগের ৩৫ নেতাকর্মী গ্রে প্তা র

আপডেট সময় : ০৯:১৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫