সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

ছাত্রলীগ নেতাকে আটক করে ৯৯৯—

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে

ভিউ নউজ ৭১ ডেস্ক :

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আটককৃত ছাত্রলীগ নেতার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাঁচটায় পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে পাবনা সদর থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এ সময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। এরপর সেখান থেকে ৯৯৯ এর মাধ্যমে পাবনা সদর থানায় ফোন দিয়ে জানানো হয় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে শিক্ষার্থীরা আটক করেছেন। এরপর পুলিশ গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, যাকে আটক করা হয়েছে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এই বিষয়ে কাজ করছি। যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে ফৌজদারি মামলা হবে, আর কোনো অভিযোগ না পাওয়া গেলে আমরা অন্য ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগ নেতাকে আটক করে ৯৯৯—

আপডেট সময় : ০৪:১৪:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫