সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

৫ মিনিটের মিছিল করে গ্রেপ্তার ৫, এসআই বরখাস্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

চট্টগ্রাম নগরে পাঁচ মিনিটের ঝটিকা মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের ৫ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)।

বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের পুলিশের করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আজ শুক্রবার আদালতে হাজির করা হয়।
আদালত তাদের কারাগারে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন।

অন্যদিকে, ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালন করা খুলশী থানার উপপরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে পাঁচ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা । মিছিলটির নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ মিনিটের মিছিল করে গ্রেপ্তার ৫, এসআই বরখাস্ত

আপডেট সময় : ০৪:০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫