সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

স্টেশনে ট্রেন থামিয়ে পালালেন চালক, যাত্রীদের ক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ঐক্য পরিষদের (লোকোমাস্টার, গার্ড, টিটিই) ডাকা কর্মবিরতির ফলে সারাদেশে বন্ধ আছে ট্রেন চলাচল। কর্মবিরতির মধ্যেই মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছানোর পর এর চালক পালিয়ে যায়। এতে যাত্রীদের তোপের মুখে পড়েছেন স্টেশন সুপার।

জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ জংশন স্টেশনে পৌঁছায়। এরপরই ট্রেন বন্ধ করে চালক পালিয়ে যান। পরে যাত্রীরা স্টেশন সুপারের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

কয়েকজন যাত্রী জানান, ‘ময়মনসিংহ জংশনে আসার পর হাওর ট্রেনটি আর চলছে না। ট্রেন বন্ধ থাকায় সবাই সমস্যায় পড়েছি। স্টেশনের লোকজন বলছে, ট্রেন আর যাবে না, চালক চলে গেছেন। আমাদের তো আগে থেকে জানানো হয়নি। আগে জানালে শুরু থেকেই বিকল্প পথে যাওয়া যেত। ট্রেন ঢাকায় না যাওয়ার কথা জানতে পেরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় অনেকে টাকা ফেরতের দাবি জানান।

ময়মনসিংহ রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট এস এম নাজমুল হক খান বলেন, আন্দোলনের কারণে ২৮ জোড়া ট্রেন বন্ধ। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী বিআরটিসি বাসে তাঁদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্টেশনে ট্রেন থামিয়ে পালালেন চালক, যাত্রীদের ক্ষোভ

আপডেট সময় : ১২:৩৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫