সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে কাজলশাহ বাধন আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক সাংবাদিক তুহিনের মৃত্যুতে সিসিক প্রশাসকের শোক বিশ্ব হার্ট দিবসের আলোচনায় আব্দুল কাইয়ুম চৌধুরী পরিবেশ দূষণ রোধে দেয়াল লিখন প্রতিযোগিতা স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

সংঘর্ষ নয় – আলোচনাই সমাধানের সর্বোত্তমপথ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ১২২ বার পড়া হয়েছে

সম্পাদকীয় ;

শিক্ষার্থীদের সংঘর্ষ আলোচনাই সমাধানের সর্বোত্তম পথ। বস্তুত দাবি-দাওয়া আদায়ের কৌশল হিসাবে কোনো পক্ষেরই রাস্তা অবরোধ, সংঘর্ষ-ভাঙচুরের মতো কর্মকাণ্ডের মাধ্যমে রাজধানীবাসীকে জিম্মি করা গ্রহণযোগ্য নয়। যারা দাবি আদায়ের পথ হিসাবে এ ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সর্বাগ্রে তাদের জনগণের কথা মাথায় রাখতে হবে। মনে রাখতে হবে, কোনো দাবি-দাওয়া আদায়কে কেন্দ্র করে রাস্তা অবরোধ, বিক্ষোভ, ভাঙচুরে জনদুর্ভোগ তৈরি হলে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। আমরা মনে করি, ন্যায্য দাবি-দাওয়া আদায়ের মাধ্যম হিসাবে আলোচনাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। এতে অন্তত জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ছন্দপতন ঘটবে না, নিরাপত্তা বিঘ্নিত হবে না।

ভুলে গেলে চলবে না, অবরোধ-ভাঙচুর কিংবা জ্বালাও-পোড়াওসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ড কখনোই দাবি আদায়ের মাধ্যম হতে পারে না। দেশের ছাত্রসমাজ, যারা দেশ গড়ার কাজের সহযোগী ও অংশীদারও বটে, তাদের ধৈর্যসহকারে যৌক্তিক উপায়ে নিজেদের দাবি ব্যক্ত করা উচিত। নগরজীবনের স্বাভাবিক কর্মকাণ্ড যাতে ব্যাহত না হয়, সেদিকে সবারই দৃষ্টি রাখতে হবে। ছাত্র বিক্ষোভের সুযোগ নিয়ে কেউ যেন দেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত হতে না পারে, শান্তি-শৃঙ্খলার স্বার্থে সে বিষয়ে সবারই সচেতন থাকা প্রয়োজন। দায়-দাবি আদায়ের বিষয়ে সব পক্ষ সংযমের পরিচয় দিয়ে আলোচনার টেবিলকেই বেছে নেবে,এটাই প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সংঘর্ষ নয় – আলোচনাই সমাধানের সর্বোত্তমপথ

আপডেট সময় : ০৪:৩৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫