সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পর্যটনকেন্দ্র কুয়াকাটায় খাওয়া মদের টাকা চাওয়ায় তিন কর্মচারীকে মারধরসহ বার ভাঙচুরের অভিযোগ উঠেছে চার বিএনপি নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে ‘হ্যান্ডি কড়াই বার’-এ এই ঘটনায় পর পালিয়ে বেড়াচ্ছেন কর্মচারীরা। 

অভিযুক্তরা হলেন- কুয়াকাটা পৌর যুবদলের সদস্য ইউসুফ ঘরামি, কুয়াকাটার ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মিয়াজি, কুয়াকাটার ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য হাসান ও ৭নং ওয়ার্ড যুবদলের সদস্য মিরাজ হাওলাদার। আহতরা হলেন কর্মচারী ইউসুফ, বাবু ও নূর আলম। 

আহত কর্মচারী ইউসুফ বলেন, মদ খেয়ে টাকা না দিয়ে তারা চলে যাচ্ছিলেন। এ সময় আমাদের একজন কর্মচারী মদের টাকা চাইলে বিএনপি নেতা পরিচয় দিয়ে মারধর করেন। এ সময় তারা বারের বিভিন্ন চেয়ার-টেবিল ও গ্লাস ভাঙচুর করেন। বিষয়টি আমাদের কর্তৃপক্ষকে জানালে তারা ওই চারজনকে আটকে রাখতে বলেন। পরে তাদের বারে আটকে রেখে স্থানীয় বিএনপি নেতাসহ পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর তারা বারে এসে টাকা দিয়ে তাদের ছাড়িয়ে নিয়ে যান। এ ঘটনার পর থেকে কর্মচারীরা পালিয়ে বেড়ানোর কারণে বার বন্ধ রয়েছে বলে জানান তিনি। 

একাধিক বিএনপি নেতাকর্মী বলেন, তাদের এসব কর্মকাণ্ডে দলের বদনাম হচ্ছে। এ ছাড়াও তাদের বিরুদ্ধে সম্প্রতি দখল-বাণিজ্যেরও অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এ বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতি মিয়া প্রথমে ঘটনাটি অস্বীকার করলেও পরে ঘটনার সত্যতা স্বীকার করে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মদ খেয়ে বিএনপির ৪ নেতার তাণ্ডব, বার বন্ধ

আপডেট সময় : ০৯:২১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪