সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা সিলেটে সংস্কার ও মেরামতের জন্য বিভিন্ন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা সিলেট সিএনজি ফিলিং স্টেশন ও কনভার্সন ওয়ার্কশপ মালিকরা গ্যাসের চাপ স্বাভাবিক ও হয়রানি বন্ধের দাবি জানান শাবিপ্রবিতে  সাস্ট রিসার্চ সোসাইটির সভাপতি তামিম, সম্পাদক সিনজা

জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিবেদক,

জমি সংক্রান্ত বিরোধে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে সৈয়দ মিছরাব খাঁন নামে একজন নিহত হয়েছেন।নিহত মিছরাব উপজেলার সোনাটিকি গ্রামের সৈয়দ রহমত খাঁনের ছেলে।

শুক্রবার বিকেলে জেলার রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় সোনাটিকি গ্রামের মৃত সৈয়দ তজমুল মিয়ার ছেলে সৈয়দ আব্দুল হাকিম বায়েছ ও তার ভাইদের সাথে রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের ভাইদের জমি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গুষ্টির (পক্ষের) মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই সৈয়দ রহমত খাঁনের ছেলে সৈয়দ মিছরাব খাঁনের মৃত্যু হয়। এসময় উভয়পক্ষের আরও ৭/৮জন আহত হয়।

সন্ধ্যার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহত সৈয়দ মিছরাব খানের লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জমি নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ গেল যুবকের

আপডেট সময় : ০৩:০৭:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪