সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

ইসলাম, দেশ ও মানবতার মুক্তির জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: পীর চরমোনাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :

মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ‘ইসলাম, দেশ ও মানবতার মুক্তির লক্ষ্যে দেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দুনিয়াবি উদ্দেশ্যে নয়, বরং পথভোলা মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই মাহফিল প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং এখানে দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধনের জন্য আসার প্রয়োজন নেই। যদি এমন কেউ এসে থাকেন তবে নিয়ত পরিবর্তন করে আত্মশুদ্ধির জন্য প্রস্তুতি গ্রহণ করুন।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৯টায় ৩দিনব্যাপি সিলেট আলীয়া মাদরাসা মাঠে ওয়াজ মাহফিলের উদ্বোধনী বয়ানে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘যারা মাহফিলে নতুন এসেছেন, তারা দুনিয়ার ধ্যান-খেয়াল বিদায় করে দিয়ে আখেরাতের খেয়াল-ধ্যান অন্তরে জায়গা দেন। দিল থেকে বড়ত্ব এবং আমিত্ব ভাব বের করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে নিজেকে বিলীন করে দিতে হবে। সদাসর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে দিলকে তরতাজা রেখে আল্লাহর অলি হয়ে আলিয়া মাঠ থেকে বিদায় নেয়ার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরো বলেন, ‘আমাদের সুন্দর শান্ত দেশটাকে অশান্ত করতে, দেশের অগ্রগতিকে রুখে দিতে, সুন্দর আগামীর অগ্রযাত্রা কে বাধাগ্রস্ত করতে , ভ্রাতৃত্ব পূর্ন ও সৌহার্দ্যময় পরিবেশকে রক্তাক্ত করতে, একদল দেশদ্রোহী আগুনে ঘি ঢালার কাজ করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের আপামর জনতা কখনো এদেরকে বাংলার মাটিতে ঠাঁই দেবে না, অতীতে যেভাবে বিতাড়িত করেছে, আগামীতেও করবে ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা আব্দুল মজিদ সাহেব, খলিফা পীর সাহেব চরমোনাই রাহঃ, হযরত মাওলানা নুরুল ইসলাম, পীর সাহেব বারইগ্রামী, হযরত মাওলানা মোস্তফা কামাল সাহেব, শায়খুল হাদীস ও নির্বাহী মুহতামিম, জাউয়া বাজার মাদ্রাসা, হযরত মাওলানা মুফতী আবুল হাসান সাহেব, ইমাম ও খতীব কেন্দ্রীয় জামে মসজিদ জকিগঞ্জ, সিলেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসলাম, দেশ ও মানবতার মুক্তির জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: পীর চরমোনাই

আপডেট সময় : ০২:৫১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪