সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান দেশের বিভিন্ন বিভাগে ভারি বৃষ্টির শঙ্কা— সিলেটে বদলি গণপূর্তের ১৩ প্রকৌশলী ভারতীয় সংবাদমাধ্যমের খবর,শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত সিলেটে বা*সা-বা*ড়ি নির্মাণ নিয়ে নির্দেশনা দিল সিউক— সিলেট উপশহরে একটি বাসায় এসি চুরি করতে গিয়ে কিশোরের মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার নিয়ে রহস্য, তৈরি হয়েছে জটিলতা পুলিশ খুঁজছে প্রেমের সূত্র, পরিবারের দাবি সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব*** আগামী ৫দিন সিলেটের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে সিলেটে রায়নগর ট্রি প ল মার্ডার, বাবুল ৪দিনের রিমাণ্ড মঞ্জুর সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক ক্যাপ্টেন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে

ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তারছবি: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

আজ বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও আইডিএফ মুখোমুখি লড়াই করছে বলে বিভিন্ন খবরে এসেছে। এরই মধ্যে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, আজ লেবাননের ভেতরে লড়াইয়ে ২২ বছর বয়সী ক্যাপ্টেন ইতান ইতঝাক ওস্তার নিহত হয়েছেন। তিনি ছিলেন ইগোজ ইউনিটের টিম কমান্ডার। গেরিলা হামলার জন্য বাছাই করা কমান্ডোদের নিয়ে ইগোজ ইউনিটটি গঠিত।

এদিকে লেবাননের হিজবুল্লাহর মুখপাত্র জানিয়েছেন, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ ‘যুদ্ধের প্রথম ধাপের’ অংশ।

রয়টার্স ও এনবিসি খবরে বলা হয়, হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফ সাংবাদিকদের বলেন, ‘শত্রুদের মোকাবিলা ও প্রতিহত করতে আমাদের বাহিনী ও যোদ্ধারা পুরোপুরি প্রস্তুত।’ আফিফ আরও বলেন, আইডিএফকে মোকাবিলা করতে তাদের সশস্ত্র সংগঠনটির হাতে পর্যাপ্ত অস্ত্র আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের এক ক্যাপ্টেন নিহত

আপডেট সময় : ০২:২৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪