সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের জেলা প্রশাসকের বিরুদ্ধে রাস্তায় ব্যবসায়ীরা কম সময়ে উন্নত সেবা দিতেকর্মীদের প্রতি আহ্বান,শ্রমিক সমাবেশে-সিসিক শাহজালাল (রহ.) মাজারের ওরসে প্রধানমন্ত্রীরউপহার হস্তান্তর করলেন- সিসিক সিলেট থেকে হজ্জ ফ্লাইটের উদ্বোধন,৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ্জ ফ্লাইট মদিনার উদ্দেশ্যে সিলেটে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত বেড়ে ৯ জৈন্তিয়ার ঐতিহ্য ‘ঢুপির সরাইখানা’, সংরক্ষণের দাবি সিলেট ৩২ ঘন্টায় গ্রেপ্তার ৪০ সিলেট-সুনামগঞ্জ সড়ক দুর্ঘটনায় নিহত ২,আহত ৪ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে: তথ্যমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সব সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে

ভিউনিউজ প্রতিবেদন,

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি যা-ই হোক,সব সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিদ্যুতের দাম নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যুতের দাম নির্ভর করে জ্বালানির ওপর। আমরা দেশে খুব অল্প পরিমাণ জ্বালানি উৎপাদন করি। আমরা জ্বালানির জন্য আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল। দামটা স্থিতিশীল না হলে ভবিষ্যতে এটি কী হবে, না হবে বলা কঠিন। আমি মনে করি যুদ্ধ বন্ধ না হলে দাম কমানো সম্ভব না। দাম একবারে বেশি পরিমাণে বাড়লে মানুষের সমস্যা হতে পারে।তাই অল্প অল্প করে বাড়ানো হয়েছে।তিনি বলেন, কিছু দিন আগে ডলারের বাজার কিছু্টা ভারসাম্যহীন হয়ে পড়েছিল।বাংলাদেশ এখন ডলার সংকট কাটিয়ে উঠছে। জ্বালানি আমদানিতে এখন আর তেমন সমস্যা হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা ভাগ্যবান অন্যান্য দেশের তুলনায় ভালো আছি। সাউথ আফ্রিকা, ব্রিটেনে ১০-১২ ঘণ্টা লোডশেডিং হয়েছে। আমরা তাদের তুলনায় ভালো আছি।তবে সরকার বিভিন্ন উপায়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে বলে জানান তিনি।এর আগে বাংলাদেশ এনার্জি রিপোর্টার্স ফোরামের (এফইআরবি) ‘এমপাওয়ারিং বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যাস-বিদ্যুৎ বিল না দিলে সরকারি-বেসরকারি সব সংযোগ বিচ্ছিন্ন

আপডেট সময় : ০২:৪৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩